ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়া থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর মো. লাবু মিয়া জানান, অজ্ঞাত ওই ব্যাক্তির মৃতদেহ দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় ভাসতে দেখে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। যে কারণে লাশ দেখে চেনার কোন উপায় নেই। তবে ওই মৃতদেহটি একজন পুরুষের তা বোঝা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































