এসপি’র সাহসী নেতৃত্ব, দৌলতদিয়া পতিতা পল্লীতে থেকে আটক ৩০, মাদক উদ্ধার –
- Update Time : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে গভীর রাতে অভিযান চালিয়ে বাংলা মদ ও জুয়াড় আসর থেকে ৩০জন জুয়াড়ী ও মাদক সেবীদের আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নেত্বতেৃ জেলা পুলিশের সদস্যরা স্বরণকালের সেরা অভিযান পরিচালনা করে।
সে সময় অভিযান চলাকালে বাংলা মদের আসর থেকে ২০লিটার মদ এবং মদ বিক্রির সরঞ্জাম ও জুয়ার আসর থেকে নগদ ৬হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অভিযান চলাকালীন ৩০ জন ব্যক্তি মদ খেয়ে মাতলামি ও জুয়া খেলার সময় আটক করা হয়। আটককৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, রাজবাড়ী পুলিশ সুপার সুপারের নেত্বতেৃ যৌর্থ অভিযানে বাংলা মদ ও জুয়ার আসর থেকে ২০ লিটার মদ ও জুয়ার সরঞ্জামসহ ৩০জনকে আটক করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































