গোয়ালন্দে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন –
- Update Time : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
আজু শিকদার,রাজবাড়ী বার্তা ডট কম :
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গোয়ালন্দসহ সারাদেশে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মো. আবু নাসার উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরান। এ মেলায় বিভিন্ন দপ্তরের অংশ গ্রহণে উন্নয়ন সূচক প্রায় ৪০টি স্টল স্থাপন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































