উন্নয়ন মেলা উপলক্ষে বালিয়াকান্দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা –
- Update Time : ০৮:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ৮২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে ফিরে আসে। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা, বালিয়াকান্দি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌসসহ সরকারি-বেসরকারি, এনজিও প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে তুলে ধরতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































