সব প্রার্থীর আমলনামা শেখ হাসিনার হাতে, অক্টোবরে মনোনয়ন- পাংশায় ওবায়দুল কাদের –
- Update Time : ০৮:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন শূন্যে কলসির মতো আর আমরা ভরা কলসি এ জন্য আওয়াজ দেই না। বিএনপিতে এখন হাহাকা, তাই মরাগাঙ্গে জোয়ার আসে না। ইনশাল্লাহ আসবে না। সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিচ্ছৃঙ্খলা ও অবরধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে। রাস্তা বন্ধ করে দেশের কোথাও সভা সমাবেশ করা যাবে না। আওয়ামীলীগ কোন পাল্টাপাল্টি সমাবেশ করবে না।
বুধবার দুপুর ১টার দিকে পাংশার শিয়ালডাঙ্গী মোড়ে আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের (আর-৭১০) তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার সড়কাংশ প্রশস্তকরণ ও পূর্ন নির্মান কাজের উদ্বোধন শেষে পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ব্যানার ও হোন্ডা মিছিল দেখিয়ে মনোনয়ন হবে না, মনোনয়ন হবে জনগণের ইচ্ছায় এবং সে মনোনয়ন দেবে জননেত্রী শেখ হাসিনা। যারা দল করে তাদের দলের নিয়ম মেনে চলতে হবে। আপনাদের আমলনামা এসিয়ার সব শেখ হাসিনার কাছে জমা আছে, যা প্রতি ৬ মাসে আপডেট হয় এবং অক্টোবরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হবে। কউকে ধোকা দিয়ে বোকা বানাবো না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করছি। দ্বিতীয় পদ্মা সেতু হবে যার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যা বলি তাই করি, সেই ওয়াদা করি না যা রাখতে পারবো না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসন চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম প্রমূখ। সভাপতিত্ব করেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ।
পড়ে দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি ।
জনসভা শেষে রাজবাড়ী থেকে বিকাল টায় পুনরায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দ্যোশে রাজবাড়ী ত্যাগ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































