চুয়াডাঙ্গা’র ডিসি হলেন রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস –
- Update Time : ১০:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৯৩ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হলেন রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (রাজবাড়ী সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার) দেওয়ান মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০ জনকে জেলা দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ ও বদলী করা হলো। যেখানে ২০ তম বিসিএস ক্যাডার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি ২০১৩ সাল থেকে ২০১৪ সালের আগষ্ট মাস পর্যন্ত রাজবাড়ীতে কাজ করেছেন। রাজবাড়ী বাসীর অনেক ভালবাসা তিনি পেয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































