আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও মানববন্ধন –
- Update Time : ০৯:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৯ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম
“ইশারা ভাষার সাথে প্রত্যেকেই অন্তর্ভূক্ত” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্থার কার্যালয়ে দিবসটি সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর জেলা শহরে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের আজাদী ময়দান থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। সে সময় মানববন্ধনে বধিরদের পক্ষে ২২ দফা দাবী তুলে ধরেন সাইফুল ইসলাম এবং রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্থ্যার সাধারন সম্পাদক মোঃ মাসুদ মল্লিক। এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্থ্যার সহ-সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান প্রমূখ।
মানববন্ধনে জেলার বধিররা ইশরা ভাষাকে জাতীয় শিক্ষা কার্যক্রমে অর্ন্তভূক্তি, প্রাথমিক স্তরে ইশারা ভাষা বাধ্যতামূলক, ইশরা ভাষা পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাচীন ভাষা তাই ইশারা ভাষা সকল ভাষার মাতৃভাষা সহ ২২ দফা দাবী তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































