রাজবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ান পাংশা –
- Update Time : ০৯:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ৬০ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ জেলার পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) ২০১৮ এর চ্যাম্পিয়ন হয়েছে পাংশা উপজেলা ফুটবল একাদশ।
শনিবার বিকালে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে পাংশা উপজেলা ফুটবল একাদশ ২-১ গোলে বালিয়াকান্দি ফ্টুবল একাদশকে পরাজিত করেছে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, গোয়ালন্দের নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, পাংশার নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বালিয়াকান্দির নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, কালুখালীর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহম্মেদ প্রমূখ।
ফাইনাল খেলা শেষে চাম্পিয়ান ও রানার্সআপ দলের টিম কর্মকর্তা-খেলোয়ার, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ টুর্নামেন্টে রাজবাড়ী পৌরসভা, সদর উপজেলা, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলাসহ মোট ৬টি দল অংশ নিয়েছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































