রাজবাড়ীতে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্বোধন করলেন পুলিশ সুপার –
- Update Time : ০৯:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাথায় হেলমেট এবং সাথে কাগজপত্র থাকলেই ওই মোটরসাইকেলের চালকের পুলিশ সুপার নিজ হাতে তুলে দিয়েছেন রজনীগন্ধা ফুলের স্টিক। আর কাগজপত্র না থাকেই নির্দেশ মামলা করার। রাজবাড়ী জেলা শহরের হওয়ায় ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠানে এমনটি করা হয়।
“ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে জেলা শহরের পান্না চত্বরে আনুষ্ঠানিক ভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা বিআরটিএ’র ইন্সেপেক্টর একে আজাদ, টিআই আবুল হোসেন, সার্জেন্ট শাহ নেওয়াজ, আরাফাত হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারন সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কর্মসূচী চলাকালে মোটরসাইকেল, বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যে সব যানবাহনের কাগজপত্র সঠিক পাওয়া যায় সেই যানের চালককে জানানো হয় ফুলের শুভেচ্ছা। আর যাদের কাগজপত্র বেঠিক এবং মোটরসাইকেল চালকের ছিলনা হেলমেট সে সব গাড়ির বিরুদ্ধে দেয়া হয় মামলা। পাশাপাশি এছাড়া ট্রাফিক আইন বিষয়ে সাধারন জনগণকে দেওয়া হয় বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































