গোয়ালন্দের পোড়াভিটা থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম গ্রেপ্তার –
- Update Time : ০৯:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মোঃ রেজাউল করিম (৩২), পিতা-মৃত শামছুল আলম, সাং-দাশকান্দি, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জকে ৭২ পুড়িয়া(৫.৬২ গ্রাম) হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত হেরোইনসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ান্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































