র্যাবের অভিযানে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রবিবার বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে মোছাঃ শাজেদা বেগম(৪০), স্বামীঃ মোঃ মোশারফ হোসেন ওরফে মুসা মন্ডল, সাং-পতিতা পল্লী (উত্তর দৌলতদিয়া) এবং মোঃ মোশারফ হোসেন ওরফে মুসা মন্ডল (৫৭), পিতাঃ মৃত ইসমাইল মন্ডল, উভয় সাং-উত্তর দৌলতদিয়া (সোহরাব মন্ডলের পাড়া), থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবা সহ আটককৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































