রাজবাড়ীর বরাট ক্লাব হাউজ ফুটবল লীগের চ্যাম্পিয়ান ছোটভাকলার সূর্য্যসেনা ক্লাব –
- Update Time : ০৯:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৪ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে বরাট ক্লাব হাউজ ফুটবল লীগ ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আদর্শ ক্লাব গোয়ালন্দকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ছোটভাকলার সূর্য্যসেনা ক্লাব।
গতকাল শুক্রবার বিকালে বরাট ক্লাব হাউজ মাঠ প্রাঙ্গনে এ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী। এতে সভাপতিত্ব করেন ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরাট ক্লাব হাউজের সভাপতি মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ক্লাবের সাধারন সম্পাদক সজল চৌধুরী, সূর্য্যসেনা ক্লাবের উপদেষ্টা মেসের আলী প্রমূখ। ফুটবল লীগটি পরিচালনা করেন, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক আমিন চৌধুরী।
খেলা শেষে অতিথিরা সেরা ৫ জন দর্শক, সেরা খেলোয়ার, সেরা গোল কিপার, রানার্সআপ ও চ্যাম্পিয়ান দলের খেলোয়ার ও টিম কর্তৃপক্ষের হাতে ট্রপি তুলে দেন।
উল্লেখ্য, ১৬ টি দল নিয়ে ফুটবল লীগটি আগষ্ট মাসে শুরু করেছিলেন লীগ পরিচলনা কমিটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































