রাজবাড়ীর জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্ররা পাবেন সহযোগিতা –
- Update Time : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাপ্তাহিক গণশুনানীর দিনে গতকাল বুধবার সকালে ১১ জনের নিজ অফিসে গণশুনানী গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নবযোগদানকৃত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, মোঃ হাবিবুল্লাহ, রেজওয়ানী নাহিদ এবং রুমানা আফরোজ উপস্থিত ছিলেন।
গণশুনানীতে অংশ নিয়ে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর নিবাসী পূর্ণ চন্দ্র মন্ডল (পিতাঃ মৃত অভিরাম মন্ডল), স্বপ্না খাতুন, মোছাঃ গোলাপী বেগম (স্বামীঃ মৃত হারান শেখ), রাজবাড়ী সদর উপজেলার গুপ্তমানিক নিবাসী আঃ ছামাদ (পিতাঃ নুর মোহাম্মদ গাজী), বেলগাছি-চাঁদপুর নিবাসী মোছাঃ আমেনা বেগম (স্বামীঃ চাঁদ আলী শেখ) এবং মরডাংগা নিবাসী জাহিদা খানম যথাক্রমে কন্যার লেখাপড়া, চিকিৎসাজনিত কারণে আর্থিক সাহায্যের আবেদন করলে জেলা প্রশাসক তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে পূর্ণ চনদ্র মন্ডলকে ২ হাজার টাকা, স্বপ্না খাতুনকে ১ হাজার ৫ শত টাকা, মোছাঃ গোলাপী বেগমকে ১ হাজার টাকা, আঃ ছামাদকে ২ হাজার টাকা, আমেনা বেগমকে ১ হাজার ৫ শত টাকা এবং জাহিদা খানমকে ২ হাজার টাকা প্রদানের মঞ্জুরী দেন।
সোনাকন্দর নিবাসী রাহেলা বেগম (স্বামীঃ সাত্তার মন্ডল) এবং রূপপুর নিবাসী মামুন মল্লিক (পিতাঃ তোফাজুল মল্লিক) গৃহনির্মাণের জন্য ঢেউটিনের আবেদন জানালে তাদের আবেদন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট প্রেরণ করেন।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নিবাসী মোঃ রেজাউল করিম (পিতাঃ মৃত আঃ কুদ্দস মোল্লা এবং পাংশা উপজেলার মৈশালা নিবাসী দীনবন্ধু রায় (পিতাঃ মৃত জ্যোতিষ চন্দ্র রায়) জমিজমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির আবেদন করলে জেলা প্রশাসক তাঁদের বক্তব্য শ্রবণ করে জরুরীভাবে নিস্পত্তির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এর নিকট প্রেরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































