যুবতীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গোয়ালন্দের সুমন গ্রেপ্তার –
- Update Time : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর ভাঙ্গায় ২০ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করার পাশাপাশি আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ সুমন মোল্যা ওরফে গোলজার মোল্যা (৩৫) কে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে। সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ওই যুবতীর সাথে পেশায় রাজমিস্ত্রী অভিযুক্ত মোঃ সুমন মোল্লার আনুমানিক ৭/৮ বছর পূর্বে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মোঃ সুমন মোল্লা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আনুমানিক ৩ মাস পূর্বে অভিযুক্ত মোঃ সুমন মোল্লা (৩৫) তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারন করে। গোপনে ধারনকৃত এই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঐ তরুণীর অভিভাবকের নিকট থেকে বিভিন্ন সময় অর্থ দাবী করে আসছিল। পরবর্তীতে উক্ত ভিকটিম তার এই আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন জনের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাব-৮ সদস্যরা ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ সুমন মোল্যাকে আটক করে। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































