বালিয়াকান্দিতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী –
- Update Time : ১০:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বাড়ীতে চলছিল আনন্দ। খাবার আত্বীয়-স্বজনদের খাওয়ানো হচ্ছিল। একটু পরেই আসবে বর নতুন বইকে নিতে। কিন্তু সে ছিল অপ্রাপ্ত বয়স্ক। এমন খবর পেয়ে শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন। সেই সাথে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে ওই ছাত্রীর মাতা-পিতার অঙ্গিকার করে মুচলিকা দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক জানান, বাল্যত বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নির্দেশে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। শামুকখোলা গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে কুদুর মেয়ে সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া ছাত্রী রেশমাকে বাল্য বিয়ের চেষ্টা করছিল তার অভিভাবকরা। বিষয়টি তার মাতা ও পিতাকে ডেকে আনা হলে তারা অঙ্গিকার করে তার মেয়ের বয়স ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলিকা প্রদান করেন। অভিযানে বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্যসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































