বালিয়াকান্দিতে ফেরী করে হিরোইন বিক্রিকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ১০:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফেরি করে দীর্ঘদিন যাবৎ হিরোইন বিক্রি করে আসছিল এক মাদক ব্যবসায়ী। ওই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার থানা পুলিশ গ্রেফতার করেছে। ওই ব্যবসায়ীর নাম, মোঃ ফরিদ মন্ডল (৩৫)। তার পিতার নাম, শামসুদ্দিন মন্ডল। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে। তাকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই কায়সার হামিদ জানান, মাদক ব্যবসায়ী ফরিদ মন্ডল দীর্ঘদিন যাবৎ ফেরি করে হিরোইন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার থেকে ৩০ পুড়িয়া হিরোইনসহ ফরিদ মন্ডলকে আটক করে থানার এস,আই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স। তার দেহ তল্লাশী করতে চাইলে সে নিজেই হিরোইন বের করে দেয়। এব্যাপারে এস,আই জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































