রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন –
- Update Time : ০৯:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩ Time View
শামীমা মুনমুন, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কেক কেটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস সামাদ মিয়া, বন্ধুসভার সভাপতি ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমনু, বন্ধু মোফাজ্জেল হোসেন আলী রেজা, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারন সম্পাদক পিয়াল মাহমুদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল, দপ্তর সম্পাদক রিদয় খান, বন্ধু পাভেল হাসান, ইমতিয়াজ আহমেদ ইপ্তি। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
উদ্বোধনের দিন দাবা ও লডু খেলা অনুষ্ঠিত হয়। দাবা প্রতিযোগিতায় শামীমা আক্তার মুনমুন, মোফাজ্জেল হোসেন আলী রেজা, সাফায়েত আহমেদ সিফাত, আমিনুল ইসলাম কাজল, ক্উাসার আহমেদ রিপন, ইয়াসির আরাফাত, কাজী ইরফান নুর সামী, পাভেল হাসান, আরিফুল ইসলাম, মাসফিক হাসান অন্তু, আফরাজুর রহমান রাহাত ও এজাজ আহম্মেদ।
অপরদিকে লডু খেলায় রিদয় খান, মেহেদী হাসান, আরিফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, পিয়াল মাহমুদ, রতœা, সাদিয়া, আফরিন, নওরিন, অথৈ, আরাফাত রহমান সিদ্দিকী, সায়মুন কায়েস, শেখ ফয়সাল ও নাহিদুল ইসলাম ফাহিম।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার বলেন, খেলাধূলা শুধু শরীরকে ভালো করে তাই নয়, আমাদের মনকেও প্রফুল্ল রাখে। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে শেখায়। আমাদের বদলাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। তরুণ ও যুবসমাজের মধ্যে সুস্থ প্রতিযোগিতার জন্য এই উদ্যোগ প্রশংসনীয়। এতে করে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। তরুণ ও যুবরা খারাপ কাজ থেকে দুরে থাকবে। এই ধরনের প্রতিযোগিতা ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সিপিবি সভাপতি আবদুস সামাদ মিয়া বলেন, তরুণ ও যুব সমাজ খেলাধূলার মধ্যে থাকলে, সাহিত্য-সংস্কৃতি চর্চা করলে বিপথে যাবে না। মাদক যুব সমাজকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। খেলাধূলা মাদক থেকে দুরে রাখে। একটি সুন্দর জাতি গঠনের জন্য খেলাধূলার গুরুত্ব অপরিসীম। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বন্ধুসভার সভাপতি শামীমা আক্তার মুনমুন বলেন, আমাদের জাতীয় পর্যায়ে প্রথম শ্রেণির খেলোয়াররা মফস্বল থেকে উঠে এসেছে। সমাজ থেকে আমাদের মাদক ও বাল্য বিয়ে দুর করতে হবে। আমাদের মানসিকতা উন্নত করতে হবে। এদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধূলাসহ সুস্থ প্রতিযোগিতার বিকাশ ঘটাতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































