পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনায় রাজবাড়ীর সাংবাদিকদের শোক প্রকাশ –
- Update Time : ১০:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনায় রাজবাড়ীর সাংবাদিকরা নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।
রাজবাড়ীর সাংবাদিকদের নিয়ে তিন দিন ব্যাপি অনুসন্ধান রিপোর্টিং প্রশিক্ষণ আজ বুধবার বিকালে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজবাড়ী সার্কিট হাউজের হল রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর আয়োজনে ও রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ শুরু প্রক্কালে উপস্থিত সাংবাদিকরা সুবর্ণা আক্তার নদী আতœার শান্তি কামনায় এক মিনিট নিরবতা কামনা করেন। সে সময় নিউইয়ার্ক টাইমস-এর বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খাঁন মোঃ জহুরুল হক, কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, সাংবাদিক মোঃ সানাউল্লাহ, খন্দকার আব্দুল মতিন, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































