ব্রেকিং নিউজঃ
বাড়তি চাপ ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত, দৌলতদিয়া যানবাহণের দীর্ঘ সারি-
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে তীব্র স্রোত, ঈদের পর কর্মমুখি মানুষের যানবাহনের বাড়তি চাপ এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যহত হওয়ার কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকালে ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৪ কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের সারি রয়েছে। এতে করে দীর্ঘ সময় ঘাটে বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, ঈদ পরবর্তী যানবাহনের বাড়তি চাপ, নদীতে প্রচন্ড স্রোত এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যহত হওয়ার কারণে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত গাড়ী রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৮টি রোরো, ৩টি কে-টাইপ ও ৮টি ইউটিলিটি ফেরি সহ ১৯টি ফেরি চলাচল করছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































