বালিয়াকান্দি উপজেলা সমিতি ঢাকার বৃত্তি ও সনদপত্র প্রদান –
- Update Time : ০৮:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
- / ৬২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার সভাপতি দ্বীপেন চ্যাটার্জী ( ডিএন চ্যাটার্জী) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল, বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন, বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী নিখিল শিকদার প্রমুখ। এসময় বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার সদস্যরা, অভিভাবক, এলাকার সুধিমহল উপস্থিত ছিলেন। উপজেলার স্কুল-কলেজের ১২৭ শিক্ষার্থীর হাতে ৫লাখ৫৬হাজার টাকার বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































