ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার রাজবাড়ীতে ঈদ উল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত –
- Update Time : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অগাস্ট ২০১৮
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার আজ বুধবার সকাল ৮টায় রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে ময়দানে ঈদ উল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শুরুর প্রক্কালে রাজবাড়ীর মঙ্গল কামনায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক শওকত আলী।
নামাজে অংশ নেন শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাবেক এমপি আলী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা পাওয়ার ডিভিশন কোম্পানী’র নির্বাহী পরিচালক এটিএম হারুন অর রশীদ বাদশা, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ আকবর আলী মর্জি, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দালের নেতারাসহ কয়েক সহ¯্রাধিক মুসুল্লী।
নামাজ শেষে শিক্ষাপ্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানান।
এছাড়া, পুলিশ লাইন, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন, আঞ্জুমান ই কাদেরীয়া (বড় মসজিদ)সহ জেলার বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলা কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































