এসপি’র নির্দেশনায় পাংশা থেকে রিভলবার ও গুলিসহ চরমপন্থী নেতা সবুজ গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া এলাকা থেকে রিভলবার ও তার তিন রাউন্ড গুলিসহ ৮টি মামলার আসামি মিল্টন সরদার ওরফে সবুজ (৪৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সবুজ চরমপন্থী সংগঠন শ্রমজিবী মুক্তি আন্দোলন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের জোনাব আলীর ছেলে। তবে সবুজ বর্তমানের জেলার পাংশা উপজেলার কুড়িপাড়া গ্রামে বসবাস করছেন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। ওই অভিযানের অংশ হিসেবে আজ শনিবার ভোরে পাংশা থানাধীন নাদুরিয়া গ্রামের নাদুরিয়া বাজার হইতে গড়াই নদীর পাড়গামী ইটের ছলিং রাস্তার শেষ প্রান্ত থেকে মিল্টন সরদার ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে দেশীয় তৈরী একটি সচল রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সবুজ চরমপন্থী সংগঠন শ্রমজিবী মুক্তি আন্দোলন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং তার বিরুদ্ধে ডাকাতি, খুন ও অস্ত্রসহ ৮ টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































