বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আ:লীগের আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল –
- Update Time : ১০:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৭৭ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগষ্ট আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন হাবিব, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ। সভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.শফিকুল হোসেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলি বিপিএম। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































