রাজবাড়ীতে ভিজিএফ-এর চাউল বিতরণ, বৃত্তবানদের হাতে দরিদ্রদের কার্ড, চাউল তুলেই করা হচ্ছে বিক্রি-
- Update Time : ১২:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৮৮ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর হত দরিদ্রদের সহায়তা করতে সরকারী ভাবে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ-এর চাউল বিতরন শুরু করা হয়েছে। তবে বিতরণকৃত ভিজিএফ-এর চাউল ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে বৃত্তবানদের হাতে ওই চাউলের কার্ড যাওয়ায় প্রকৃত দরিদ্ররা হচ্ছেন বঞ্চিত। তারা কার্ডের সাহায্যে চাউল উত্তোলন করে প্রকাশ্যই তা বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না।
গতকাল সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ-এর চাউল বিতরনী কাজের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে ওই চাল বিতরনীর উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান। সে সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও সদর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লালসহ ইউপি সদস্যরা। তবে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও অন্য ইউপি’র উদ্দেশ্যে চলে যেতেই ওজনে কমতে শুরু করে চাউল। ২০ কেজির স্থলে ১৭ কেজি পর্যন্ত দেয়া হয় সে চাউল।
চাউল হাতে পাওয়া একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মমিন সেখ বলেন, চাউল হাতে পাবার পর পাশ^বর্তী দোকানে গিয়ে মেপে দেখেন তাকে ১৭ কেজি ৩শত গ্রাম দেয়া হয়েছে। ৬ নং ওয়ার্ডের বালিয়ার চর গ্রামের কালাম সরদার বলেন, তিনি পেয়েছে ১৮ কেজি চাউল, ৩ নং ওয়ার্ডের সামেলা বেগম বলেন, তিনি পেয়েছেন ১৮ কেজি ৩ শত গ্রাম চাল। ১নং ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বলেন, ইউএনও যত সময় উপস্থিত ছিলেন, তত সময় চাউল বিতরনী কার্যক্রম ছিলো সচ্ছ। তবে তিনি চলে যাবার পরই ওজনে কম দেয়া শুরু হয়।
স্থানীয়রা জানান, যদি কার্ড প্রতি দুই কেজি করে কম দেয়া হয়, তাহলে চাউল বাঁচবে ২,৭৪৮ কেজি। ৩০ টাকা কেজি দরে যার দাম হবে ৫৬ হাজার ২২০ কেজি। তারা আরো বলেন, চাউল বিতরণে সত্যিকার অর্থে গরীর মানুষকে কার্ড প্রদান করা হয় না। যে সেব গরীব মানুষ এই চাউল পান তারা ঠিকই তা বাড়ীতে নিয়ে পরিবার-পরিজন নিয়ে খান। তবে বেশির ভাগ কার্ডধারীকেই দেখাযায়, খানখানাপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থান নেয়া ব্যবসায়ীদের কাছে ওই চাউল বিক্রি করে দিতে। ব্যবসায়ীরা কার্ডধারীর চাল যে পরিমানই থাকনা কেন তা ২০টাকা দরে কিনে বস্তাবন্দি করছেন। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, তারা সঠিক ওজনেই চাউল বিতরণ করেছে। এবার তার ইউনিয়নে ১,৮৭৪টি কার্ডের বিপরীতে ৩৭.৪৮০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল থেকে ওই চাউল বিতরণ শুরু করা হয়েছে।
ট্যাগ অফিসার ও সদর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হাই জানান, তিনি সকাল থেকে এখানে অবস্থান করে চাউল বিতরনী কার্যক্রম পরিচালনা করছেন। তার জানামতে কম দেয়া হয়চ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান জানান, খানখানাপুরে চাউল ওজনে কম দেয়ার অভিযাগ পেয়ে তিনি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান বলেছেন, ওজনে কম না দিতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































