রাজবাড়ীর সাবেক এসপি জিহাদুল কবির চাঁদপুরের এসপি হিসেবে যোগদান করবেন রবিবার –
- Update Time : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম চাঁদপুর জেলার এসপি হিসেবে যোগদান করবেন আগামী রবিবার (১২.৮.২০১৮)। তিনি প্রায় ১৯ মাস পাবনা’র পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার তিনি পাবনা ত্যাগ করেন। এর আগে তিনি রাজবাড়ী ও মাগুরা’র এসপি ছিলেন। চতুর্থতম জেলার এসপি হিসেবে তিনি চাঁদপুরে যোগদান করবেন।
সৎ ও নিষ্ঠাবান এই পুলিশ অফিসারের বাড়ী বাগেরহাট জেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ২০ তম বিসিএস ক্যাডার হিসেবে ২০০১ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রথমেই বরিশালের গৌড়নদীর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সিতাকুন্ড হয়ে ঢাকা মেট্রোপলিটনের এসি এএনপি ও এডিসি (ট্রান্সপোর্ট), অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর এবং ঝিনাইদহ কাজ করেন। এছাড়া আইভরি কোষ্ট ও লাইব্রেরীয়ায় জতিসংঘের শান্তি মিশনেও তিনি দুই বছর কাজ করেন। ২০১২ সালে ২৫ এপ্রিল তিনি মাগুরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গত ৭ এপ্রিল’১৫ সালে তাকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। ২০১৬ সালের ৬ নভেম্বর তিনি পাবনা জেলার এসপি হিসেবে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































