দৌলতদিয়ায় পারাপার কমে যাওয়ায় প্রতিদিন রাজস্ব ক্ষতি ১০ লখ টাকা –
- Update Time : ১০:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশ জুড়ে নিরপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রভাব কাটতে না কাটতেই দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুরু হয়েছে ভোগান্তি। এদিকে গত কয়েকদিন যানবাহন পারাপার কমে যাওয়ায় নৌরুটে প্রতিদিন অন্তত ১০ লক্ষ টাকার উপর রাজস্ব আয় কম হয়েছে।
আটকে থাকা চালকরা অভিযোগ করেছেন, বাড়তি টাকা দিলেও দালাল ছাড়া তারা ফেরির টিকিট পাচ্ছে না। অনেক চালক দালাল ও পুলিশকে ম্যানেজ করে অনেক বেশী টাকা দিয়ে সিরিয়ালের তোয়াক্কা না করে আগে ফেরিতে উঠে যাচ্ছে। অথচ শত শত ট্রাক চালক সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা আটকে আছে।
বেনাপোল থেকে কাগজ বোঝাই করে আসা ট্রাক ইউনুছ আলী জানান, তিনি দিনগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়েন। এর আগে ফোনে দালালের সাথে যোগাযোগ করে ১ হাজার ৬০ টাকার টিকিট ১ হাজার ৫৬০ টাকা দিয়ে সংগ্রহ করেন। বাড়তি টাকা দিয়েও কেন সিরিয়ালে আটকে আছেন প্রশ্ন করলেও তিনি জানান, আমার মত সাধারন চালকদের জন্য এটাই এখানকার নিয়ম। যে চালকরা আরো বেশী টাকা দিতে পারছে তারা ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। একই ধরনের অভিযোগ করেন সাতক্ষিরার ভোমরা বন্দর থেকে সিরামিক্সের পন্য বোঝাই করে আসা চালক শাহিনুর মিয়া। চালকদের সাথে আপালকালে ডানদিক দিয়ে এভাবে বেশ কয়েকটি ট্রাক ঘাটের দিকে যেতে দেখা যায়।
সোমবার রাত থেকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হতে না হতেই দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে পন্যবাহি ৩ শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে ফেরি সংকট ও তীব্র ¯্রােতের কারণে ফেরি পারাপারে প্রায় দ্বিগুন সময় লাগায় যানবাহন আটকা পড়ছে। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের সিরিয়াল ছিল।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, রুটে বর্তমানে ১৪টি ফেরি চলছে। রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চারদিন ধরে এবং ইউটিলিটি ফেরি মাধবী লতা ও চন্দ্রমল্লিকা দুইদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়ায় মেরামতে আছে। এছাড়া নারায়নগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে রোরো ফেরি ভাষা শহীদ বরকত ও কে-টাইপ ফেরি ঢাকা। পুরোদমে যানবাহন চলাচল শুরু না হলেও ফেরি সংকট ও তীব্র ¯্রােতের কারণে যান পারাপার ব্যহত হচ্ছে বলে তিনি জানান। কাউন্টার থেকে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায় করার প্রশ্নই ওঠে না। দালাল বা অন্যরা কাউন্টারের বাইরে কি করছে তা আমার জানা নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































