১১গাড়ির বিরুদ্ধে মামলা, নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ-
- Update Time : ১০:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীরা রাজবাড়ী জেলা শহরে বিক্ষোভ মিছিল করে এবং তারা চলালচকারী যানবাহণের কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে। গাড়ীর কাগজপত্র না থাকায় তারা চালক দাবীকৃত “রাজশাহীর জেলা জজ-এর” প্রাইভেটকারটি আটকের পর থানা ও ট্রাফিক পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ গাড়িটির বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হন। রাজবাড়ীর টিআই নাজমুল বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় তারা ১১টি গাড়ি ও গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাব এলাকা থেকে শহরের পান্না চত্বর পর্যন্ত পালন করা হয় এ কর্মসুচি। ওই কর্মসূচীতে অংশগ্রহণ করে কয়েক সহ¯্রাধিক শিক্ষার্থী। তারা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সড়কে যানবাহন চলাচল বিঘিœত হয়। সেই সাথে তারা সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ী ও চালকের বৈধ কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করে। সে সময় রাজশাহী জেলা জজের গাড়ীটি আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। শিক্ষার্থীরা এসময় গাড়ীর কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হয়। পরে গাড়িটি তারা থানা ও ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































