শিক্ষাপ্রতিমন্ত্রীর উদ্যোগে রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটি গঠন –
- Update Time : ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ৫৫ Time View
নজরুল ইসলাম/কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী’র উদ্যোগে এবং শিক্ষাপ্রতিমন্ত্রীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতির সার্বিক সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ) মাঠ প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন (মলি) সভাপতিত্বে কমিটির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমা বেগম রত্না, সদস্য শাহানা ইসলাম শান্তনা, বিলকিস পারভীন, শিক্ষা প্রতিমন্ত্রীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতীসহ জেলা ও সদর উপজেলা শাখার নেত্রীরা।
সভায় ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি উলফাত জাহান তরি, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শারমিন, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান-আরা-রানি’র নাম ঘোষণা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































