বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন রাজবাড়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন –
- Update Time : ১০:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন রাজবাড়ী শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে, সি,এল,টি মোঃ আক্কাস আলীকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, রাজবাড়ী সদর হাসপাতালের এম,টি (আর,টি) মোঃ মতিউল ইসলাম বিদ্যুৎকে।
এছাড়া, সহ-সভাপতি রাজবাড়ী সদর হাসপাতালের এম,টি (ল্যাব) সাম্স উদ্দিন আহম্মেদ ও গোয়ালন্দের এম,টি (আর,টি) মোঃ কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক বালিয়াকান্দির এম,টি (ল্যাব) উজ্জল কুমার দাস ও পাংশার এম,টি (ল্যাব) আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম,টি (ল্যাব) আশিকুর রহমান শুভ, অর্থ সম্পাদক রাজবাড়ী সদর হাসপাতালের এম,টি (ল্যাব) নন্দ দুলাল সরকার, দপ্তর সম্পাদক এম,টি (ল্যাব) সোহেল আহম্মেদ, মহিলা সম্পাদিক বালিয়াকান্দির এম,টি (ডেন্টাল) চিমলা রানী বসু, কার্যকারী সদস্য পাংশার এম,টি (ল্যাব) নজরুল ইসলাম, গোয়ালন্দের এম,টি (ল্যাব) আমিরুল ইসলাম রনি এবং এম,টি (ডেন্টাল) পিয়াস কুন্ড।
জানাগেছে, গত ১৮ জুলাই বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন রাজবাড়ী শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































