বালিয়াকান্দির জামালপুরে মারপিটের পর কোলের শিশুকে কেড়ে তাড়িয়ে দেয়া হলো গৃহবধুকে –
- Update Time : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৮০ হাজার টাকার পর যৌতুকের আরো দুই লাখ টাকা এনে না দেয়ায় নাজমা বেগম (২০) নামে এক গৃহবধুকে বেধরক মারপিটের পর দশ মাস বয়সী শিশু মেয়েকে কেড়ে রেখে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের কারণে গুরুতর আহত ওই গৃহবধুকে গত শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, দুই বছর আগে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামের দরিদ্র কৃষক আবুল হোসেন সেখের মেয়ে নাজমা বেগমের সাথে একই জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের নবিয়াল সেখের কৃষক ছেলে আলামিন সেখ (২৫)-এর বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে আরমিলা খাতুন নামে দশ মাস বয়সি একটি কন্যা শিশু রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধিন নাজমা বেগম বলেন, বিয়ের সময় তার বাবা যৌতুক হিসেবে আলামিনকে নগদ ৮০ হাজার টাকা এবং দুইটি সোনার গহনাসহ আনুসাঙ্গিক মালামাল প্রদান করেন। বিয়ের কিছুদিন না গড়াতেই আলামিন নগদ টাকা খরচ এবং সোনার গহনাও বিক্রি করে ফেলে। এর পর সে আরো দুই লাখ টাকা যৌতুক তার কাছে দাবী করে। সে তাকে বলেন “আমার বাবা গরীব ও অসুস্থ মানুষ, সে এতো টাকা দেবে কোথা থেকে।” তবে তার এ কথায় কান দেয়নি আলামিন। সে শাররীক ও মানসিক ভাবে তাকে নির্যাতন করতে শুরু করে। এরই মাঝে জন্ম নেয় তাদের কন্যা সন্তান। তবে সন্তান জন্ম নেয়ার পরও থামেনি আলামিনের নির্যাতন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেদম প্রহার করে সে তাকে। এতে সে অসুস্থ হয়ে পরেন। তার পরও তিনি রান্না-বান্না করার পাশাপাশি শিশু মেয়ের যতœ নেন। তবে এক ফোটা ওষুধও তাকে কিনে দেয়নি আলামিন। ওই অবস্থায় পর দিন কাটায় সে এবং অসুস্থ্য অবস্থায় ঘুমিয়ে পরে। শুক্রবার রাত ১২ টার দিকে আলামিন বাড়ী ফেরে এবং ঘুমন্ত অবস্থায় তাকে ফের মারপিট শুরু করে। এক পর্যায়ে সে চিৎকার করে। তার কান্নার শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
নাজমার বাবা আবুল হোসেন সেখ জানান, মেয়েকে অমানবিক নির্যাতনের কথা তিনি শুনে গতকাল শনিবার সকালে আলামিনদের বাড়ীতে যান এবং আলামিনের অভিভাবক ও স্থানীদের উপস্থিতিতে মেয়ের উপর ঘটনা অমানবিক নির্যাতনের বিচার চান। স্থানীয়রা মেয়েকে সুস্থ্য করার পরামর্শ প্রদান করেন এবং পরবর্তীতে গ্রাম্য সালিসে বসে বিষয়টির সুরাহা কারার কথা বলেন। তিনি মেয়ে ও শিশু নাতনিকে নিয়ে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হতেই আলামিন নাজমার কোল থেকে দশ মাসের শিশু মেয়ে আরমিলাকে কেড়ে রাখে। সেই সাথে বলে নাজমাকে বলে “এটাই তোর শেষ যাওয়া, যৌতুকের দুই লাখ টাকা আনলে বাড়ী উঠতে পারবি, আর না আনলে কখনো এ বাড়ীতে আসবি না।” পরে তাকে এনে রাজবাড়ী সদও হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, এতো টাকা আমি পাব কোথায়। আমারতো টাকা দেয়ার কোন উপায় জানা নেই। তাই তিনি এ অমানবিক ঘটনার বিচার দাবী করেন এবং বিচার পেতে আদালতের সরনাপর্ন হবেন বলেও জানান।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আলী আহসান জানান, নাজমা বেগমকে বেধরক মারপিট করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সুস্থ্য না হওয়া পর্যন্ত হাসপাতালে রেখে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































