১৪ বছর পর কর্মচঞ্চল রাজবাড়ী জেলা যুব মহিলালীগ –
- Update Time : ১০:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা যুব মহিলালীগের কমিটি গঠনের পর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। আর ওই সময়ে সাংগঠনিক ভিত্তি ছিলো অনেকটাই ঠুনকো। তবে এখন আর সেই অবস্থা নেই। শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি’র একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতির ঐকান্তি প্রচেষ্টায় ওই অবস্থানের আমূল পরিবর্তন ঘটেছে। ইতোমধ্যেই অধিকাংশ ইউনিয়ন ও পৌরসভার কমিটি গঠনের কাজ শেষ হয়ে গেছে। আশা করা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন জেলা কমিটি নির্বাচিত করা সম্ভব হবে।
জানাগেছে, যুব মহিলালীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদিকা নাজমা বেগম রতœা, সদস্য শাহানা আসলাম শান্তনা ও বিলকিস পারভীন, জেলা মহিলালীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলিসহ অন্যান্য নারী নেত্রীদের উপস্থিতিতে রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডসহ ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নসহ ৮১ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি, সদর উপজেলার ১৩টি ও বালিয়াকান্দি’র ৭টি ইউনিয়ন কমিটি গঠনের কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। তবে পাংশা ও কালুখালী উপজেলার কমিটি গুলো গঠনের কাজ শেষ করা সম্ভব হলেই জেলা কাউন্সিল করায় আর কোন বাঁধা থাকবে না। তবে নতুন কমিটি গুলো গঠনের ফলে উজ্জীবিত হয়ে উঠেছেন যুব মহিলারা। তারা নেমে আসছেন মাঠে এবং সরব অংশ নিচ্ছেন জেলা আওয়ামীলীগের সকল ধরণের কর্মসূচীতে।
এমন কর্মচঞ্চল হয়ে ওঠার নেপথ্যে কাজ করা নারী নেত্রী কানিজ ফাতেমা বলেন, দেশের অর্ধেক অংশ হলো নারী। আর কর্মঠ হলো যুবারা। তাই বাংলাদেশ আওয়ামীলীগকে এগিয়ে নিতে হলে যুব নেতৃত্বকে সর্ব প্রথম এগিয়ে আসতে হবে, তারুন্যকে মেলে ধরতে হবে। আর সে স্বপ্ন নিয়েই তিনি মাঠে নেমেছেন এবং মন দিয়ে করছেন সংগঠন গোছানোরমত গুরুদায়িত্ব পালন। তিনি মনে করেন, অন্য যে কোন সময়ের চাইতে রাজবাড়ীর যুব মহিলালীগের নেতা-কর্মীরা এখন অনেক বেশি শক্তিশালী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































