রাজবাড়ীতে রথযাত্রা’র উদ্বোধন করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে পৃথক আয়োজনে জগন্নাথ দেবে রথযাত্রা’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে জেলা শহরের ভবানীপুরের ইস্কন মন্দির এবং লক্ষিকোল হরিসভা মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ওই রথযাত্রা’র উদ্বোধন করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, পৌসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, এনএসআই-এর উপ-পরিচালক জিল্লুর রহমান, সিনিয়ন সহকারী পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, মোঃ আলাউদ্দিন, অশোক বাগচি, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, রনজিৎ সরকার টিটু, জয়দেব কর্মকার, শীবুপদ বিশ^াস প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































