রাজবাড়ীতে এলজিইডি’র মাষ্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচী পালন-
- Update Time : ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এলজিইডি’র মাষ্টাররোল ও উন্নয়ন প্রকল্পে কাজ করা ৩৮২৩ জন কর্মচারীদের রাজস্বখাতে নিয়মিত করণের দীতে রাজবাড়ীতে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচী পালন করা হয়েছে।
এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে আজ বুধবার সকালে রাজবাড়ী-ফরিদপুর সড়কের জেলা শহরের এলজিইডি ভবনের সামনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, মাষ্টাররোল ও উন্নয়ন প্রকল্পে কাজ করা কর্মচারীদের রাজস্বখাতে নিয়মিত করণের জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে। অথচ সেই রায় গত চার বছরেও বাস্তবায়ন বরা হচ্ছে না। ফলে কর্মচারীরা নানা দূর্ভোগ-দুর্দশার মধ্যে তাদেও সংসার পরিচালনা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































