এসপি’র নির্দেশনায় পাংশা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭ –
- Update Time : ০৯:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
- / ৫২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বি.পি.এম)’র নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লার সার্বিক তত্বাবধায়নে পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাবু খন্দকার হত্যা মামলার ১জন,৫ মাদক বিক্রেতা ও ০১জন ওয়ারেন্ট ভূক্তসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। পাংশা মডেল থানা সুত্র জানায় অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লার সার্বিক তত্বাবধায়নে এস আই নুরুল আমিন, এস আই রইচ,এ এস আই মাসুদুল ইসলাম,আব্দুস সাত্তার,মিরান হোসেন মোল্লা,মুকুল মোল্লা সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে ধর্ষন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার বাবুপাড়া ইউপির চৈত্রা গ্রামের সামসুল হকের ছেলে আরুজ আলী শেখ,পৌর শহরের মৈত্রীডাঙ্গী গ্রামের মৃত জুলমতের ছেলে বাবু মন্ডলকে ৯পিস ইয়াবাসহ গ্রেফতার তার বিরুদ্ধে পাংশা থানায় ৩টি মামলা রয়েছে। উপজেলার কসবামাজাইল ইউপির নাদুরিয়া থেকে ৩৫০ গ্রাম গাজাসহ আব্দুর রাজ্জাকের ছেলে অসিত মন্ডল বিশই শাওরাইল গ্রামের খোকন মোল্লার ছেলে ইমান আলীকে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে কালুখালী থানায় ৪টি মামলা রয়েছে। অপর দিকে শরিসা ইউপির বৃত্তিডাঙ্গা গ্রামের মাদক স¤্রাট জুলমত সরদারের ছেলে বরকত সরদার কে ৯ পিস ইয়াবা,বাঘারচর গ্রামের মকুল হোসেন’র ছেলে শিমুল পারভেজকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে বেজপাড়া মাঠের মধ্যে মাদারিপুরের বাবু খন্দকার হত্যা মামলার আসামী দুঃশন্দিয়া গ্রামের জিল্লু সরদারের ছেলে জাহিদ হাসান বাবুকে ৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ বলেন পুলিশ সুপার মহাদ্বয়ের সার্বিক নির্দেশনায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি সকলের সহযোগীতা থাকলে পাংশা থেকে মাদক সন্ত্রাসী নিমূল করা সম্ভব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































