গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৫ মাদকসেবীর ৬ মাস করে কারাদন্ড –
- Update Time : ০৯:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ মঙ্গলবার রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন মাদক সেবীকে আটক। সেই সাথে ২০০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। জেলার গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ-এর আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ৯(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, মোহাম্মদ আলী (৩০), পিতাঃ মৃত আনাসার আলী, সাং-বালেডাংগা, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জ, মোঃ বাবলু শেখ(৩৫), পিতাঃ মোঃ আবুল শেখ, সাং-বাহির চর দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, মোঃ জুয়েল ফকির(২৫), পিতাঃ মোঃ মনির ফকির, সাং-বাহির চর দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, মোঃ মনির হোসেন (২৩), পিতাঃ মৃত ছামাদ আলী, সাং-বাদুরিয়া, থানাঃ চারঘাট, জেলাঃ রাজশাহী এবং মোঃ জামাল শেখ (৩৩), পিতাঃ মোঃ খলিল শেখ, সাং-কোশা গোপালপুর, থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর-দেরকে আটক করে। আটককৃত ৫ জন মাদক সেবীর মধ্যে ১নং আসামীর নিকট হতে ৪২ পিস ইয়াবা, ২নং আসামীর ৪০ পিস ইয়াবা, ৩নং আসামীর ৪৩ পিস ইয়াবা, ৪নং আসামীর নিকট হতে ৩৭ পিস ইয়াবা এবং ৫নং আসামীদের নিকট হতে ৩৮ পিস ইয়াবা সর্বমোট ২০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমান মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































