রাজবাড়ী হাসপাতাল থেকে ভবানীপুরের যুবক সজলের লাশ উদ্ধার –
- Update Time : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী হাসপাতাল থেকে আজ সোমবার দুপুরে সজল সেখ (২০) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সজল জেলা শহরের ভবানীপুর গ্রামের লালন সেখের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নাহিদ রায়হান বলেন, গতকাল সোমবার সকাল ১০টার দিকে সজলের নিথর দেহ নিয়ে আতে তার স্বজনরা। ওই সময়ই তিনি পরীক্ষা করে দেখেন সজল মারা গেছে। যে কারণে তিনি লাশটি হাসপাতালের ওয়াস রুমে রেখে বিষয়টি রাজবাড়ী থানা পুলিশের জানানোর নির্দেশ দেন।
সজলের মা সুফয়া বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে জানিয়েছেন, একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো সজল। সাম্প্রতি সে আর হোটেলে কাজ করতে রাজি হচ্ছিল না। যা নিয়ে বাবা-মা’র সাথে তার কথাকাটাকাটি হয়। গতকাল সকালে তার লাশ নিজ ঘরের আড়ার সালে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ী থানার এসআই মিলন মিয়া জানান, খবর পেয়ে গতকাল দুপুরেই সজলের বাড়ী তিনি পরিদর্শন করেছেন। সেই সাথে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তবে কি কারণে সজলের মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট হাতে পাবার পরই বলা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































