শিক্ষাপ্রতিমন্ত্রীর নেতৃত্বে গণভবনের বর্ধিত সভায় রাজবাড়ীর আ:লীগের প্রতিনিধিরা –
- Update Time : ০৯:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আদালতে হাজিরা দিতে গেলে দুর্নীতির কাহিনী প্রকাশ হয়ে যাবে। সে কারণেই কারাবন্দি খালেদা জিয়া অসুস্থতার ‘ভান’ করছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘তার দুর্নীতির কাহিনী আছে। অসুস্থতার ভান করে কোর্টে হাজিরা দেয় না। হাজিরা দিলেই ধরা খাবে। সেজন্যই হাজিরা দেয় না; এটা হলে বাস্তবতা।’
গণভবনে শনিবার আওয়ামী লীগের এক বর্ধিত সভায় একথা বলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় দন্ড নিয়ে বন্দি বিএনপি চেয়ারপারসনের জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে অনুপস্থিতিকে কেন্দ্র করে একথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
ওই সভায় শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে যোগদান করেন, রাজবাড়ীর আওয়ামীলীগের প্রতিনিধিরা।
গত ১৩ মার্চ দাতব্য ট্রাস্ট মামলার অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে আংশিক যুক্তিতর্ক হয়। এরপর বিচারক কয়েকটি তারিখ রাখলেও কোনোদিনই খালেদা জিয়াকে হাজির করা হয়নি।
তারিখ নির্ধারণ হলেই খালোদার বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্টরা বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































