রাজবাড়ীতে দুই দিন ব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন –
- Update Time : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুই দিন ব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ আজ বুধবার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) সাদেকুর রহমান। সে সময় সহকারী কমিশনার মহিউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রমার আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়, জনস্বাস্থ্য, বিসিক ও ইসলামিক ফাউন্ডেশনের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) সাদেকুর রহমান জানান, এ ধরণের প্রশিক্ষণ ইতোপূর্বে আরো ৭টি ব্যাচের হয়েছে। মূলত ইন্টারনেটের মাধ্যমে চিঠি আদান প্রদান এবং তা সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণের বিষয়টি হাতে-কলমে এই প্রশিক্ষণে শেখানো হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































