বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু –
- Update Time : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ৯১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম কুদ্দুস মন্ডল (৪৫)। সে নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের হেমায়েত মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন ওয়েলডিং মিস্ত্রি ছিলেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেরুলী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই সাখাওয়াত জানান, সকালে বেরুলী বাজার থেকেই শুনতে পেলাম আমার চাচাতো ভাই ভাই কুদ্দুস মন্ডল দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের স্বীকার হয়েছেন। সাথে সাথে তাকে নিয়ে প্রথমে বাড়ীতে এবং পরবর্তীতে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসি। কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌরভ শিকদার। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই কুদ্দুস মন্ডল মারা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































