গোয়ালন্দে বাল্যবিয়ে ভেস্তে দিল মহিলা বিষয়ক কর্মকর্তা –
- Update Time : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বিশাল আয়োজনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। কয়েকশ মানুষের ভুড়িভোজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল। ভুরিভোজ শেষে শুরু হয়েছে বিয়ে সম্পন্নের কাজ। ঠিক এ সময় সেখানে উপস্থিত গোয়ালন্দ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা। অবশেষে ভেস্তে যায় ওই বাল্যবিয়েটি। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায়।
গোয়ালন্দ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দীকি জানান, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব তেনাপচা গ্রামের নজরুল ইসলাম মোল্লার ১৩ বছর বয়সী মেয়ে নিলুফা আক্তারের বিয়ে রোববার রাতে স্থানীয় বাদশা শেখের ছেলে আমির শেখের সাথে সম্পন্ন করার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. আতর আলী সরদারকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন তিনি। সেখানে রং বেরংয়ের বাতি আর কয়েকশ মানুষের ভুরিভোজের মাধ্যামে একজন কিশোরীর জীবনের সব থেকে ক্ষতি করা হচ্ছিল। এ পরিস্থিতিতে বর-কণে ও তাদের অভিভাবকদের বাল্যবিয়ের শাস্তি ও কুফল সম্পর্কে অবগত করা হলে তারা বিয়ে বন্ধে সম্মত হন। মেয়ের বযস ১৮ বছর পার না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে দন্ডের হাত থেকে রেহাই দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































