রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে নবীন-বরণ ও একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন –
- Update Time : ০৯:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
’স্বপন দুয়ার খুলে এসো অরুন আলোকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান ও একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। সেই সাথে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করানো হয়েছে।
আজ রবিবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার করের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইকরামুল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সহযোগী অধ্যাপক ড. শওকত আলী, সহযোগী অধ্যাপক ড. রেজা ইমাম, সহযেগী অধ্যাপক শাহ-নেওয়াজ পারভেজ, সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, একাদশ শ্রেনীর ছাত্রী আনজুম বিনতে, কানিজ শারমিন, রিয়া চক্রবর্তী।
সভায়, নতুন শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা বজায় রেখে এবং ঠিকমত পড়াশোনা করে দেশের উন্নতি সাধনে কাজ করার পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে বলা হয়, একজন ভাল শিক্ষার্থীই পারে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































