রাজবাড়ীর এসপি’র নির্দশনায় ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, সাবেক মেম্বরসহ গ্রেপ্তার ৩- –
- Update Time : ১০:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম -এর নির্দশনায় সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে পুলিশ ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সব ফেনসিডিল রাখার অপরাধে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে একজন সাবেক মেম্বার ও দুই জন নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃতরা হলো, সুলতানপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এবং সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমিরুল ইসলাম ওরফে বুলেট মেম্বার (৩৮), মহিউদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস বেগম (২৫) ও মৃত নিরঞ্জন বিশ^াসের স্ত্রী শিখা রানী (৫৫)। পলাতক আসামিরা হলো, নার্গিস বেগমের স্বাশুরী জোবেদা বেগম (৫৫) ও আরশাদ আলীর ছেলে কবির (৩০)।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম বলেন, আজ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর, এসআই বদিয়ার রহমান, এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা প্রথমে শিখা রানীর বাড়ীর রান্না ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে পুলিশ সদস্যরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশী শুরু করে। এক পর্যায়ে শিখা রানীর বাড়ীর বিপরীত পাশে থাকা মুদি দোকানী মহিউদ্দিনের বাড়ীর উঠানে কিছু নতুন মাটি খোড়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। স্থানীয়দের সহযোগিতায় ওই মাটি খোড়া হলে দেখাযায় তাতে একটি ব্যাগ মুখ বাঁধা অবস্থায় রয়েছে। পরে ওই ব্যাগটি উত্তোলন করে তা খুলে দেখাযায় ফেনসিডিল আর ফেনসিডিল। সে সময় ওই ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৯০ বোতল ফেনসিডিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































