গোয়ালন্দে যৌন হয়রানীকারীর সাথে বাল্যবিয়ে হচ্ছিল স্কুল ছাত্রীর –
- Update Time : ০৯:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ৫৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানী করে আসছিল স্থানীয় এক যুবক। এতে অসহায় বাবা-মা এক পর্যায়ে অতিষ্ট হয়ে মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই যুবকের সাথেই বিয়ে দিতে সম্মত হন। গত মঙ্গলবার দিনগত রাতে বিয়েটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটি বাল্য বিয়ের হাত থেকে রেহাই পেয়েছে।
গোয়ালন্দ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দীকি জানান, দরিদ্র পরিবারের এক স্কুলছাত্রীকে (১৪) কে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়ার ছবেদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘ দিন ধরে উত্তক্ত করে আসছিল। আলামীন ওই ছাত্রীকে বিয়ে করার জন্য তার অভিভাবকদের কাছে একাধিকবার প্রস্তাব পাঠায়। অসহায় অভিভাবকরা প্রথম দিকে রাজি না থাকলেও পরে মেয়ের ক্ষতির আশঙ্কায় বিয়েতে রাজি হয়ে যায়। গত মঙ্গলবার রাতে বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। এ অবস্থায় তিনি গোপনে সংবাদ পেয়ে মেয়ের অভিভাবকদের সাথে কথা বলি এবং বাল্যবিয়ে না দিতে মুচলেকা নেই। সেই সাথে আলামিন ও তার পরিবারকে সতর্ক করে দেই। তারা উভয় পরিবারই বাল্যবিয়ে বন্ধে সম্মত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































