বালিয়াকান্দিতে ৫ কেজি ওজনের দু’টি গাঁজার গাছসহ এক চাষী গ্রেফতার –
- Update Time : ০৮:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ৫৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি ১শত গ্রাম ওজনের দু,টি গাঁজার গাছসহ এক চাষীকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করেছে। ওই চাষীর নাম, দিনবন্ধু মন্ডল (৪২)। তার পিতার নাম, ঠাকুরপদ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২.২৫টায় এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এস,আই তিলাম হোসেন, এ,এস,আই কিরণ কুমার মন্ডল, এ,এস,আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের দিনবন্ধু মন্ডলের বাড়ী সংলগ্ন পুকুর চালায় তার দেখানো ও নিজহাতে কেটে ৫ কেজি ১শত গ্রাম ওজনের ৭ ফুট উচ্চতার একটি ও ৯ফুট উচ্চতার একটি গাঁজার গাছ প্রদান করে। এসময় গাঁজা চাষী দিন বন্ধু মন্ডলকে গ্রেফতার করা হয়। সে স্বীকার করে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছে। এব্যাপারে এ,এস,আই মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করছেন, এস,আই তিলাম হোসেন। মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































