বিআরডিবি’র পরিচালক মাহমুদুল হোসাইন খানের রাজবাড়ী পরিদর্শন –
- Update Time : ০৭:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের যুগ্ম-সচিব এবং বিআরডিবি’র সদর দপ্তরের পরিচালক (সরেজমিন) মোঃ মাহমুদুল হোসাইন খান মঙ্গলবার সকালে রাজবাড়ী পরিদর্শন করেছেন। তিনি রাজবাড়ীর বিআরডিবি জেলা কার্যালয় এবং শহরের ভাজনচালায় বিআরডিবির তালিকাভূক্ত মহিলা সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন করেন।
এর পর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন এবং তিনি মোঃ শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশেক হাসান, এনডিসি তৌহিদুল ইসলাম, নির্বাহি ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজসহ অন্যান্য কর্মকর্তারা। তিনি সে সময় রাজবাড়ী জেলায় বিআরডিবি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিকেলে তিনি ফরিদপুরের উদ্দেশ্য রাজবাড়ী ত্যাগ করেন।
উল্লেখ্য, যুগ্ম-সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩ অক্টোবর পর্যন্ত রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুগ্মসচিব পদে পদোন্নতির পূর্বে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারী থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































