রাজবাড়ী জেলা বিএনপি’র শূন্য পদে আসলেন হামিদ ও মাহবুব –
- Update Time : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ৫৮ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি’র দুইটি শূন্য পদে মোঃ আব্দুল হামিদ মৃধা ও এ্যাড. এ.এইচ.এম মাহবুবুর রহমানকে অনুমোদন দেওয়া হয়।
গত শনিবার রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম -এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
জানাযায়, ১৯ জুলাই ২০১৭ইং তারিখে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি ও মোঃ হারুন-অর-রশীদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজবাড়ী জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।
কমিটি অনুমোদন পত্রে স্বাক্ষর করেন সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু।
উল্লেখিত রাজবাড়ী জেলা বিএনপি’র সহসভাপতি গোলাম মোস্তফা ও সহসভাপতি মঞ্জুর আহম্মেদ মৃত্যুবরন করায় এই দুইটি পদ শূন্য হয়। উক্ত শূন্য পদে মোঃ আব্দুল হামিদ মৃধা ও এ্যাড. এ.এইচ.এম মাহবুবুর রহমানকে অনুমোদন দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































