ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়ায় বাস থেকে ছিটকে পড়ে হেলপার নিহত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৫১ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় যাত্রীবাহী সুবর্ণ পরিবহণের একটি বাস থেকে ছিটকে পড়ে হেলপার ইমন সরদার (২১) নিহত হয়েছে। নিহত ইমন সরদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাটিয়াপাড়া গ্রামের ইসমাইল সরদারের ছেলে।
জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুবর্ণ পরিবহনটি (ঢাকা মেট্টো-ব-১৪-০৮৮৪) ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আসলে বাসের হেলপার ইমন বাস থেকে ছিটকে পড়ে বাসের চাপায় পিষ্ট হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার এস.আই মো. লিয়াকত হোসেন জানান, দুর্ঘটনার ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। নিহত ইমনের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































