রাজবাড়ীতে মোরগের গায়ে আর্জেন্টিনার পতাকা –
- Update Time : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
- / ৫৩ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
চলমান রাশিয়া ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় সারাদেশের মতো ফুটবল জোয়ারে ভাসছে রাজবাড়ী। পছন্দের দেশকে ভালবেসে ভক্ত সমর্থকরা পছন্দের দেশের পকাতা উড়ানোসহ নানান ভাবে জানান দিয়েছেন।
আর্জেন্টিনাকে ভালবেসে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বিনোদপুর রবের বটতলা এলাকার মজিদ খানের ছেলে আসিফ খান (১৬) তার ২ টি বড় বড় মোড়গের গায়ে আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছেন।
ব্যতিক্রমী এ মোড়গের গায়ে আর্জেন্টিনার পতাকার রং করাতে দুর দুরান্ত থেকে অনেকেই এ মোড়গ দেখতে আসেন।
আসিফ খান জানান, ছোট বেলা থেকে ফুটবল খেলা পছন্দ করেন এবং পছন্দের দল আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনাকে ভালবেসে তার বাড়ীতে পোসা ২ টি বড় বড় দেশীয় জাতের সাদা মোড়গের গায়ে আর্জেন্টিনার পতাকার রং করেছেন এবং নিয়মিত বিশ্বকাপ খেলা দেখেন। অনেকেই মোড়গ ২টিকে এখন দেখতে আসেন। তিনি আশাবদী এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































