বালিয়াকান্দি স্টুডেন্ট অ্যালায়েন্সে, ঢাকার কমিটি নির্বাচন সম্পন্ন –
- Update Time : ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- / ৫৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি স্টুডেন্টস অ্যালায়েন্সে, ঢাকার কমিটি ও আঞ্চলিক কমিটির নির্বাচন সোমবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বহরপুর অংকুর নার্সারী স্কুলে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে সকাল ১০টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা কমিটির সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক ইমরুল হাসান বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হানিফ ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কাজী আকিদ হাসান ৪০ ভোট পান। আঞ্চলিক কমিটির সভাপতি পদে রাজিবুল ইসলাম ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জহুরুল ইসলাম হিরা ১০ ভোট পান। সাধারন সম্পাদক পদে আব্দুস সাত্তার ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আসাদুজ্জামান ৫৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক রেজোয়ান বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। ২০০জন ভোটারের মধ্যে ১৪১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক সপ্তাহের মধ্যে পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































