রাজবাড়ীতে প্রয়াত চেয়ারম্যান আনিছুর রহমান আঞ্জু’র স্মরণে গুনীজন সংবর্ধনা –
- Update Time : ১০:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
- / ৪৮ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
“সত্য সুন্দর চির জাগ্রত” -এই শ্লোগানকে বুকে ধারন করে আজ সোমবার বিকেলে রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে আনিছুর রহমান আঞ্জু স্মৃতি যুব সংঘ আয়োজিত প্রয়াত আনিছুর রহমান আঞ্জু স্মরণে গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, সাব-ইন্সপেক্টর খালিদ, প্রয়াত আঞ্জু চেয়ারম্যানের বন্ধু আজিজুল হক খাঁন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত আনিছুর রহমানের আঞ্জু বড়ভাই আবুল মনসুর মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোছাম্মৎ কোহিনূর বেগম, দৈনিক যুগান্তরের বিজ্ঞাপন ম্যানেজার সুলতান মাহমুদ স্বপন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক গোলাম কাশেম, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক নুরুল নেওয়াজ নুরু, তরুন দলের সহ-সভাপতি মোঃ আনোয়ার সরদার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন, প্রয়াত আনিছুর রহমানের আঞ্জু ছোট ভাই ইমরুল ইসলাম বাবলু।
আনিছুর রহমান আঞ্জুর স্মরনে বক্তৃতা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিরা ৬১ জন শিক্ষকের হাতে সম্মামনা স্মারক হিসেবে ক্রেষ্ট তুলে দেন। পরে সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































